কুমিল্লার লাকসামে বিআরটিসি বাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে দু’জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো তিনজন। আহতদের কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতদের মধ্যে একজনের পরিচয় জানা গেছে। তিনি হলেন লালমাই উপজেলার পরতি গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে বাহার মিয়া। অপরজন নারী।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের লাকসামের কালিয়াচৌ এলাকায় এ ঘটনা ঘটে।
লাকসামক্রসিং হাইওয়ে থানার উপপিরদর্শক (এসআই) মোঃ জসিম উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সকাল সাড়ে ৭টার দিকে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের লাকসাম উপজেলার কালিয়াচৌ এলাকায় ঢাকামুখী একটি বিআরটিসি বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দু’জন নিহত হন। অহত হন আরো তিনজন।
খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসাপাতালে ভর্তি করে। লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়।






