পঞ্চম ধাপের ইউপি নির্বাচনে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার আটটি ইউনিয়নের ফলাফলে ক্ষমতাসীন আওয়ামী লীগ মনোনীত ও বিপক্ষ স্বতন্ত্র প্রার্থীরা সমানে সমান হয়েছেন। উপজেলার ৮টি ইউনিয়নের মধ্যে চারটিতে নৌকা ও বাকি চারটিতে স্বতন্ত্র প্রার্থী চেয়ারম্যান পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
বুধবার দিনব্যাপী ভোটগ্রহণের পর রাতে গণনাশেষে চেয়ারম্যান হিসেবে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।
নৌকার বিজয়ী প্রার্থীরা হলেন - দণ্ডপাল ইউনিয়নে আজগর আলী, চেংঠী হাজরাডাঙা ইউনিয়নে আমিনুর রহমান। টেপ্রীগঞ্জ ইউনিয়নে গোলাম রহমান সরকার, পামুলী ইউনিয়নে মনিভূষণ রায়।
স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিজয়ী হয়েছেন - শালডাঙা ইউনিয়নে বিএনপি সমর্থিত স্বতন্ত্র প্রার্থী ফরিদুল ইসলাম ফরিদ (ঘোড়া), সোনাহার ইউনিয়নে জামায়াত সমর্থিত স্বতন্ত্র প্রার্থী মশিউর রহমান (ঘোড়া), সুন্দরদীঘি ইউনিয়নে জামায়াত সমর্থিত স্বতন্ত্র প্রার্থী আব্দুল হালিম (ঘোড়া), চিলাহাটি ইউনিয়নে হারুন অর রশিদ (মোটরসাইকেল প্রতীক)।
সংশ্লিষ্ট সূত্র জানায়, দেবীগঞ্জ উপজেলার আট ইউনিয়নে মোট ভোটার এক লাখ ৩৯ হাজার ৭৬৮ জন।



