কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া উপজেলার খুটাখালী দ্রুতগামী বাসগাড়ির ধাক্কায় ফজলুল করিম প্রকাশ কালু (৮০)
নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
শনিবার সকাল সাড়ে ১০টায় দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি উপজেলার খুটাখালী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড পূর্ব নয়াপাড়ার মরহুম আমির মোহাম্মদের ছেলে।
স্থানীয় ওয়ার্ড মেম্বার জিশান শাহরিয়ার ও যুবনেতা কামালউদ্দিন স্থানীয় সাংবাদিকদের জানান, শনিবার সকালে তার মামা কালু বাড়ি থেকে বের হয়ে নয়াপাড়া গেটে আসেন। এ সময় তিনি
সড়কের পূর্ব পাশ থেকে পশ্চিম পাশে পার হতে গেলে কক্সবাজারগামী খতিজা ভিআইপি বাস তাকে ধাক্কা দেয়। বাসের ধাক্কায় তিনি সটকে পড়লে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।
এদিকে খবর পেয়ে হাইওয়ে পুলিশের এসআই টিপু ঘটনাস্থল পরিদর্শন করে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করেছেন।
মালুমঘাট হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাফায়েত হোসেন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘাতক বাসটি জব্ধ করা হয়েছে।



