দিনাজপুরের নবাবগঞ্জে এক বিধবাকে (৪৭) ধর্ষণের অভিযোগে মো: মোফাজ্জল হোসেন (৪৪) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার ভুক্তভোগী ওই নারী থানায় মামলা করলে মোফাজ্জল হোসেনকে দুপুরে গ্রেফতার দেখানো হয়। অভিযুক্ত মোফাজ্জল উপজেলার পুটিমারা গ্রামের মো: মমতাজ উদ্দিনের ছেলে।
মামলা সূত্রে জানা যায়, অভিযুক্ত মোফাজ্জল ওই বিধবার বাড়িতে গিয়ে তাকে কুপ্রস্তাব দেয়। বিধবা কুপ্রস্তাব ফিরিয়ে দিলে তাকে জোরপূর্বক ধর্ষণ করে মোফাজ্জল। এ সময় বিধবার বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলেন এক নারী। তিনি বিষয়টি দেখে চিৎকার করলে আশপাশের লোকজন এসে অভিযুক্তকে আটক করে। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়।
মামলা তদন্তকারী অফিসার এসআই আনোয়ারুল হক জানান, ‘বিধবার দায়েরকৃত মামলায় অভিযুক্ত মোফাজ্জল হোসেনকে গ্রেফতার দেখিয়ে শনিবার আদালতে সোপর্দ করা হয়েছে। পরে ধর্ষণের শিকার বিধবাকেও ডাক্তারি পরীক্ষার জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।’



