বাগেরহাটের চিতলমারীতে গৃহবধূ লতিকা হালদারের মৃত্যুর ঘটনায় আদালতে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার লতিকার ভাই সবুজ হালদার বাদি হয়ে বাগেরহাট নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইবুনাল-১ এ মামলাটি দায়ের করেন। আদালত মামলাটি তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) নির্দেশ দিয়েছেন। শনিবার সবুজ হালদারের আইনজীবী প্রতাপ মণ্ডল এ তথ্য নিশ্চিত করেছেন।
গত কয়েক দিন আগে কানাই মাইক্রোবাস কেনার জন্য আরো দুই লাখ টাকা দাবি করেন। এ টাকা নিতে লতিকা বাবার বাড়িতে আসে। তাকে অত টাকা এক সাথে দিতে পারেননি তার বাবা। ১৫ হাজার টাকা দিয়ে বলেছিলেন জমি বিক্রি করে পরে দেবেন। এতে ক্ষিপ্ত হয়ে শুক্রবার (১৭ ডিসেম্বর) কানাইলালসহ আসামিরা লতিকাকে মারধর করে মুখে বিষ ঢেলে দেয়। প্রথমে তাকে চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান।



