পদ্মা সেতু রেল প্রকল্পের আওতায় নড়াইলের লোহাগড়া উপজেলার নারানদিয়া এলাকায় আন্ডারপাস নির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ভুক্তভোগী এলাকাবাসীর আয়োজনে শনিবার দুপুরে নারানদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য রাখেন স্থানীয় জয়পুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাইফুল ইসলাম সুমন, বিদ্যালয়ের সভাপতি বিকাশ বিশ্বাস, মেম্বার ফণিভূষণ বিশ্বাসসহ অনেকে।
বক্তারা বলেন, সমতল থেকে প্রায় ৩০ ফুট উচ্চতায় বালু ভরাটের ফলে হাটবাজার, শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াত, কৃষিপণ্য আনানেয়ায় নারানদিয়া, কৃষ্ণপুর ও পুরুলিয়া এলাকায় প্রায় দেড় হাজার মানুষ সমস্যায় পড়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা নিবে- এটাই আমাদের প্রত্যাশা।



