দায়িত্ব পালন করার সময় চেয়ারম্যান হিসেবে বসার জন্য একটি বিশেষ চেয়ার তৈরি করে ছিলেন। এবার নির্বাচনে অংশ নিয়ে তিনি পরাজিত হয়েছেন। পরাজিত হওয়ার পর তিনি সেই চেয়ারটি বাড়িতে নিয়ে গেছেন। এ বিষয়ে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
ওই চেয়ারম্যানের নাম নায়েব আলী শেখ। তিনি বালিয়াকান্দি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন।
চেয়ার নিয়ে যাওয়ার সত্যতা স্বীকার করেছেন বালিয়াকান্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নায়েব আলী শেখ। তিনি বলেন, ‘আমি ওই চেয়ারটি আমার নিজের টাকায় তৈরি করে ছিলাম। আমি চেয়ারম্যানের স্মৃতি ধরে রাখার জন্য চেয়ারটি বাড়িতে নিয়ে এসেছি।