চতুর্থ ধাপে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রতীক বরাদ্দের দিন এক মেম্বার প্রার্থীর হয়ে নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে গিয়ে নিখোঁজ হন সিপিবি ও কৃষক সমিতির নেতা আবুল হাসিম। রহস্যজনকভাবে নিখোঁজ হওয়ার এক মাস দু’দিন পরও হদিস মিলছে না তার। পরিবার, স্বজন ও পার্টির নেতাকর্মীদের আশঙ্কা, তিনি কোনো প্রতিপক্ষের লোকজনের হাতে অপহরণ, গুম কিংবা খুনের শিকার হতে পারেন।
এ ব্যাপারে কটিয়াদী মডেল থানার ওসি শাহাদাত হোসেন জানান, জিডির সূত্র ধরে নিখোঁজ সিপিবি নেতা আবুল হাসিমকে উদ্ধারে পুলিশি তৎপরতা অব্যাহত আছে। তবে তিনি মোবাইল ব্যবহার না করায় কিংবা তার সঙ্গে মোবাইল সেট না থাকায় স্ট্রেচ করা কঠিন হয়ে পড়েছে।
কটিয়াদীতে এক মাস ধরে নিখোঁজ সিপিবি নেতা হাসিম
চতুর্থ ধাপে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রতীক বরাদ্দের দিন এক মেম্বার প্রার্থীর হয়ে নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে গিয়ে নিখোঁজ হন সিপিবি ও কৃষক সমিতির নেতা আবুল...



