গাজীপুর মহানগরের টঙ্গীতে মঙ্গলবার রাতে একটি তুলার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে গাজীপুর ও উত্তরা ফায়ার সার্ভিসের ৩ ইউনিট এক ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।
টঙ্গী ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা ইকবাল হাসান আগুন লাগার সত্যতা নিশ্চিত করে জানান, টঙ্গীর মিলগেট এলাকার তুসুকা পোশাক কারখানার পাশে স্থানীয় বাসারের মালিকানাধীন ওই গুদামে রাত সাড়ে ৮টায় আগুন লাগে। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
টঙ্গীতে তুলার গুদামে আগুন
গাজীপুর মহানগরের টঙ্গীতে মঙ্গলবার রাতে একটি তুলার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে গাজীপুর ও উত্তরা ফায়ার সার্ভিসের ৩ ইউনিট এক ঘণ্টা চেষ্টা করে আগুন...



