শেরপুরেদর নালিতাবাড়ীতে অটোচাপায় আলমিনা (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশু উপজেলার গাগলাজানী গ্রামের আলম মিয়ার ছেলে।

বুধবার দুপুরে উপজেলার গাগলাজানী তালতলায় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, গাগলাজানী গ্রামের আলম মিয়ার শাশুড়ির সাথে আলমিনা বাড়ী ফিরছিল। এ সময় শেরপুর থেকে ছেড়ে আসা একটি অটোরিকশা পেছন থেকে শিশুটিকে চাপা দিলে ঘনাস্থলেই তার মৃত্যু হয়।

এ ঘটনার পর চালক অটোরিকশা রেখে পালিয়ে যায়। পরে নিহতের নানীর চিৎকারে স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে পুলিশকে খবর দেয়।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহামেদ বাদল ঘটনার সত্যতা স্বীকার করেছেন।