গাইবান্ধার গোবিন্দগঞ্জে মহাসড়কের পাশ থেকে আজিজার রহমান মৃধা (৪৫) নামের এক হোটেল ব্যবসায়ীর রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার কামারদহ ইউনিয়নে রংপুর-ঢাকা মহাসড়কের পাশে বকচর এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
আজিজার রহমান মৃধা পৌরশহরের বকচর এলাকার বাসিন্দা। তিনি বাড়ির সামনে হোটেলের ব্যবসা করতেন। তার বাবার নাম মৃত্যু ছলিম মৃধা।
কামারদহ ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান তৌকির হাসান রচি জানান, রাতে সাড়ে ১১ টার দিকে বকচর এলাকায় মহাসড়কের পাশে হোটেল ব্যবসায়ী আজিজার রহমানের লাশ দেখতে পায় স্থানীয়রা। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়। তিনি আরো জানান, নিহত আজিজার রহমানের ঘাড়ে আঘাতের চিহ্ন রয়েছে। কেউ তাকে হত্যা করে ফেলে গেছে নাকি অজ্ঞাত গাড়ির ধাক্কায় তিনি মারা গেছেন তা নিশ্চিত হতে পুলিশ তদন্ত করছে।
বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার ডিউটি অফিসার এএসআই সাইফুল ইসলাম বলেন, রাতেই লাশ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে। সকালে ময়নাতদন্তের জন্য লাশ গাইবান্ধা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তিনি আরো জানান, প্রাথমিকভাবে এটি সড়ক দুর্ঘটনা বলে মনে হলেও নিহতের পরিবারের দাবি ওই ব্যবসায়ীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। ময়নাতন্তের রিপোর্ট পেলে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। এছাড়া সার্বিক বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
গোবিন্দগঞ্জে হোটেল ব্যবসায়ীর লাশ উদ্ধার
গাইবান্ধার গোবিন্দগঞ্জে মহাসড়কের পাশ থেকে আজিজার রহমান মৃধা (৪৫) নামের এক হোটেল ব্যবসায়ীর রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার কামারদহ...



