কুমিল্লার চান্দিনায় ভারতীয় উপহার হিসেবে বাংলাদেশে আসা লাইফ সাপোর্ট আইসিইউ অ্যাম্বুলেন্স আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে। বুধবার দুপুর ১২টায় চান্দিনা উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে ভারতীয় ডেপুটি হাইকমিশনার ড. বিনয় জর্জ চান্দিনা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: তানভীর হাসানের হাতে অ্যাম্বুলেন্সের চাবি তুলে দেন।
পরে ফিতা কেটে অ্যাম্বুলেন্সের উদ্বোধন করেন প্রধান অতিথি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ডা: প্রাণগোপাল দত্ত এমপি। প্রধান অতিথি ভারতের প্রধানমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রীসহ মন্ত্রী পরিষদের সকলের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করে বলেন, বাংলাদেশ ও ভারতের সাথে ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। আমার বিশ্বাস বাংলাদেশের চিকিৎসাখাতকে আরো একধাপ এগিয়ে নেবে ভারতের দেয়া উপহার এই বেসিক লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আশরাফুন নাহারের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান তপন বকসী ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: তানভীর হাসান।
চান্দিনায় ভারতীয় লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স হস্তান্তর
কুমিল্লার চান্দিনায় ভারতীয় উপহার হিসেবে বাংলাদেশে আসা লাইফ সাপোর্ট আইসিইউ অ্যাম্বুলেন্স আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে। বুধবার দুপুর ১২টায় চান্দিনা উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে ভারতীয়...



