বরগুনার তালতলী সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও দৈনিক নয়া দিগন্ত সংবাদদাতা ইউসুফ আলীর ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। বুধবার সন্ধ্যার দিকে তালতলী উপজেলা মুক্তিযোদ্ধা সড়কের বিসমিল্লাহ হোমিও ক্লিনিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই দিন রাতেই সাংবাদিক ইউসুফ আলী বাদি হয়ে সন্ত্রাসীদের বিরুদ্ধে তালতলী থানায় সাধারণ ডায়েরি করেন।
অভিযোগ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, পূর্ব শত্রুতার জেরে ইউসুফ আলীকে মিজানুর রহমান নাদিমসহ কিছু সন্ত্রাসী নিয়মিত হুমকি-ধামকি দিয়ে আসছিল। এরই ধারাবাহিকতায় বুধবার বিকেলে সন্ত্রাসীরা ইউসুফ আলীর তালতলী বিসমিল্লাহ হোমিও ক্লিনিক এসে অহেতুক তর্ক বিতর্কের সৃষ্টি করে। নাদিম (২৭), তার বাবা জাহাঙ্গীর হোসেন (৫৫) ও মামা খলিলুর রহমান ( ৪৭) এসে চেয়ার ছুড়ে মারে এবং ল্যাপটপ, প্রিন্টার, আসবাবপত্র ভাঙচুরের চেষ্টা করে। একপর্যায়ে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করে এবং তাকে খুন করার হুমকি দেয়। এ সময় আশপাশের দোকানদাররা এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
তালতলী সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) শাহাদাৎ হোসেন বলেন, ইউসুফ আলী একজন প্রবীণ সাংবাদিক। তার ওপর এ ধরনের হামলার তীব্র নিন্দা জানাই। তালতলী থানার ওসি সাখাওয়াত হোসেন তপু বলেন, অভিযোগ পাওয়া গেছে। রাতেই ইউসুফ আলীর পক্ষ থেকে থানায় একটি সাধারণ ডায়েরি হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
তালতলীতে নয়া দিগন্ত সংবাদদাতার ওপর সন্ত্রাসী হামলা
বরগুনার তালতলী সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও দৈনিক নয়া দিগন্ত সংবাদদাতা ইউসুফ আলীর ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। বুধবার সন্ধ্যার দিকে তালতলী উপজেলা মুক্তিযোদ্ধা সড়কের বিসমিল্লাহ...



