রাজবাড়ীর বালিয়াকান্দিতে ছুটি চাওয়াকে কেন্দ্র করে প্রধান শিক্ষকের হাতে সহকারী শিক্ষিকা লাঞ্ছিত হওয়ার অভিযোগে মামলা হয়েছে। পুলিশ গতকাল বৃহস্পতিবার প্রধান শিক্ষক এ কে এম মাহবুবুল হককে গ্রেফতার করে রাজবাড়ী আদালতে পাঠিয়েছে।
এ ঘটনায় পাটকিয়াবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সহকারী শিক্ষিকা নাসিমা খাতুন গত ৯ জানুয়ারি সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা শিক্ষা কর্মকর্তা, বালিয়াকান্দি থানাসহ বিভিন্ন দফতরে লিখিত অভিযোগ দায়ের করেন। তিনি অভিযোগে বলেন, গত ৬ জানুয়ারি বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ কে এম মাহবুবুল হকের কাছে আমার বাবা সাবেক প্রধান শিক্ষক মুকুল কুমার সাহার শ্রাদ্ধ উপলক্ষে ৮ জানুয়ারি ১১টার সময় বিদ্যালয় ত্যাগ করার অনুমতি চাই। পরবর্তীতে ৮ জানুয়ারি সকাল ৯টার দিকে বিদ্যালয়ে এসে প্রধান শিক্ষক মাহবুবুল হকের কাছে ১১টায় বিদ্যালয় ত্যাগ করার অনুমতি চাই। তিনি তাৎক্ষণিকভাবে জানান বেলা ১টার আগে বিদ্যালয় ত্যাগ করা যাবে না। বৃহস্পতিবারে বিষয়টি মৌখিকভাবে জানিয়েছি এ কথা বললে তিনি আমাকে লাঞ্ছিত করেন। তিনি আমাকে চুলের মুঠি ধরে মাটিতে ফেলে দেন এবং পায়ের জুতা খুলে এলোপাতাড়িভাবে মারধর করেন। এ সময় বিদ্যালয়ের সহকারী শিক্ষক শিরিন সুলতানা ও পাটকিয়াবাড়ী দাখিল মাদরাসার পিওন এসে তাকে উদ্ধার করেন।
বালিয়াকান্দি থানার এসআই আসাদুজ্জামান রিপন বলেন, গত বুধবার রাতে ওই শিক্ষিকা বাদি হয়ে থানায় মামলা করেছেন। মামলার আসামি প্রধান শিক্ষক এ কে এম মাহবুবুল হককে বৃহস্পতিবার ১১টার দিকে গ্রেফতার করে রাজবাড়ী আদালতে পাঠানো হয়েছে।
শিক্ষিকাকে জুতাপেটা ও মারধর প্রধান শিক্ষক গ্রেফতার
রাজবাড়ীর বালিয়াকান্দিতে ছুটি চাওয়াকে কেন্দ্র করে প্রধান শিক্ষকের হাতে সহকারী শিক্ষিকা লাঞ্ছিত হওয়ার অভিযোগে মামলা হয়েছে। পুলিশ গতকাল বৃহস্পতিবার প্রধান শিক্ষক এ কে এম মাহবুবুল...



