গাজীপুরের কাপাসিয়ায় গতকাল প্রবাস ফেরত এক ব্যক্তি ও তার স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলেনÑ কাপাসিয়া উপজেলার টোক ইউনিয়নের ঘোষেরকান্দি এলাকার দুলাল মিয়ার ছেলে রুবেল মিয়া (৩২) ও তার স্ত্রী নুরুন নাহার (২৮)।
রুবেলের মা আকলিমা ও স্বজনরা জানান, প্রায় ১২ বছর আগে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার তালদশি গ্রামের নুরুল ইসলামের মেয়ে নুরুন নাহারকে বিয়ে করেন রুবেল। তাদের সংসারে দু’টি ছেলে রয়েছে। প্রায় তিন বছর পর দুই সপ্তাহ আগে মালয়েশিয়া থেকে দেশে ফিরেন রুবেল। দেশে ফেরার পর থেকেই রুবেলের সাথে তার স্ত্রীর পারিবারিক কলহ লেগেই থাকত। বুধবার রাতে বাড়ির সবাই একসাথে রাতের খাবার খেয়ে ঘুমাতে যায়। গতকাল ভোরে নুরুন নাহার তার ছেলেকে মক্তবে নিয়ে যান। এরপর সকালে পাশাপাশি দুই ঘরে তাদের দু’জনের ঝুলন্ত লাশ দেখে পুলিশকে খবর দেয়া হয়।
কাপাসিয়ায় স্বামী স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার
গাজীপুরের কাপাসিয়ায় গতকাল প্রবাস ফেরত এক ব্যক্তি ও তার স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলেনÑ কাপাসিয়া উপজেলার টোক ইউনিয়নের ঘোষেরকান্দি এলাকার দুলাল মিয়ার...



