নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নিবার্চনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সেলিনা হায়াত আইভীর হ্যাটট্রিক জয়ে আনন্দিত তার শ্বশুরবাড়ির লোকজন। রোবববারের নির্বাচনে রাজবাড়ীর পুত্রবধূর জয় নিশ্চিতের পর থেকেই স্বজন ও এলাকাবাসী আইভীর শ্বশুরবাড়িতে ভিড় করছেন।

সোমবারও এই ধারাবাহিকতা অব্যাহত রয়েছে।

রাজবাড়ী জেলা শহরের সরকারী আদর্শ মহিলা কলেজের পেছনের বড়পুল এলাকার বাসিন্দা কাজী আহসান হায়াতের স্ত্রী ডা. সেলিনা হায়াৎ আইভী।

নাসিক নির্বাচনে আইভীর জয়ে শুভেচ্ছা জানাতে তার শ্বশুরবাড়িতে স্বজন ও এলাকাবাসী জড়ো হয়েছেন। আইভীর জয় উদযাপন করতে আগততের মিষ্টিমুখ করানো হয়।

উল্লেখ্য, রোববারের নাসিক নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে মোট এক লাখ ৬১ হাজার ২৭৩ ভোট পেয়ে নির্বাচিত হন সেলিনা হায়াৎ আইভী। অপরদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী তৈমূর আলম খন্দকার হাতি প্রতীকে পেয়েছেন ৯২ হাজার ১৭১ ভোট।