কক্সবাজারের চকরিয়ায় বিদ্যুতের আগুনে পুড়ে ছাই হয়েছে দুই ভাইয়ের বসতবাড়ি। সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় উপজেলার ফাসিঁয়াখালী ইউনিয়নে এ অগ্নিকাণ্ড ঘটে।

স্থানীয় সূত্র জানায়, চকরিয়া উপজেলার ফাসিয়াখালী ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ও হাজিয়ান গ্রামের বাসিন্দা আকতার আহমদ ও তার ভাই মুক্তার আহমদের বাড়িতে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আকস্মিক বিদ্যুতের শটসার্কিট থেকে আগুন লেগে যায়। আগুনের লেলিহান শিখা মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে।

আরো জানা যায়, ফায়ার সার্ভিস আসতে আসতে দুটি বাড়ি পুড়ে ছাই হয়ে যায়। প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে দাবি ভুক্তভোগীর।