নওগাঁ সদর উপজেলার গৃহবধূ সাথী বানু (৪২) হত্যা মামলার সন্দেহভাজন স্বামী আকরাম হোসেনকে (৫১) জেলহাজতে পাঠায়েছেন আদালত। বুধবার নওগাঁ সদর মডেল থানার এসআই ও মামলার তদন্ত কর্মকর্তা ফজলুল করিম সন্দেহভাজন আসামি আকরাম হোসেনকে নওগাঁ আমলি আদালতে হাজির করলে বিচারক আসামিকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
উল্লেখ্য, যমুনি নামক স্থানে পৌঁছলে চারজন হেলমেট পরিহিত দুর্বৃত্ত আকরাম হোসেনের মোটরসাইকেলের পথরোধ করার চেষ্টা করে এবং লাঠি দিয়ে এলোপাতাড়িভাবে আঘাত করতে থাকে। মোটরসাইকেলের গতি নিয়ন্ত্রণ না করতে না পেরে আকরাম হোসেন পাশে বাঁশঝাড়ে পড়ে অজ্ঞান হয়ে যায় এবং মোটরসাইকেলে থাকা তার স্ত্রী ঘটনাস্থলেই সাথী বানুর মৃত্যু হয়। ওইদিন রাতে সাথীর বাবা বাদি হয়ে অজ্ঞাতদের আসামি করে একটি হত্যা মামলা করেন। আকরাম হোসেন তার স্ত্রী সাথীকে হত্যা করতে পারে বলেও এজাহারে উল্লেখ করেন বাদী।