রাজবাড়ীর বালিয়াকান্দিতে জমি বিক্রির টাকা নিয়ে বিরোধের জেরে পাঁচ বাড়িতে হামলা, মারধর ও মালামাল লুটের অভিযোগ উঠেছে।
উপজেলার নারুয়া ইউনিয়নের কোনাগ্রামের মকছেদ আলী মণ্ডলের ছেলে আজিজুল ইসলাম অভিযোগ করে বলেন, আমার ভাই সবুজ মণ্ডলের কাছে জমি বিক্রি করে কোনাগ্রামের আবুল লস্করের ছেলে কালাচাঁদ লস্কর। জমির ১০ হাজার টাকা বাকি থাকায় ওই জমি পরিমাপ করে বুঝিয়ে দেয়ার পর নেয়ার কথা। কিন্তু কালাচাঁদের বাধায় ওই গ্রামে থাকা কালাচাঁদের বিয়াই বাকুর কাছে টাকা দিতে অস্বীকৃতি জানায়।
হামলায় মিরাজুল মণ্ডলের ওয়াল সেট একটি টিনের ঘরের জানালার ক্ষতি হয়। পরে বালিয়াকান্দি থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।