সাতক্ষীরার শ্যামনগরের নওয়াবেঁকী সংলগ্ন রেডিয়েন্ট শ্রীম্প কালচার হ্যাচারি অ্যান্ড নার্সারির চুক্তি বাতিল হয়েছে। সূত্র জানায়, হ্যাচারির স্বত্বাধিকারী সফিকুর রহমান চৌধুরী নন-জুডিশিয়াল স্ট্যাম্পে লিখিত স্বেচ্ছায় ডিড (চুক্তিপত্র) বাতিল করে মৎস্য প্রজেক্ট ছেড়ে দিয়েছেন। রেডিয়েন্ট শ্রীম্প কালচার হ্যাচারি অ্যান্ড নার্সারি স্বত্বাধিকারী আলহাজ মো সফিকুর রহমান চৌধুরী এ প্রকল্পের চুক্তিপত্রের শর্তগুলো ভঙ্গ করায় মালামাল, পুকুর, পুষ্কনী, পুকুরের মাছসহ জমির মালিকদের দিয়ে দিয়েছেন।
গত বৃহস্পতিবার জমির মালিকদের ২০২০ ও ২০২১ সালের প্রাপ্য জমির হারীর ৩০ লাখ টাকা পরিশোধের সময় নিয়েও দিতে ব্যর্থ হন প্রকল্পের স্বত্বাধিকারী আলহাজ মো: সফিকুর রহমান চৌধুরী।
সভায় সফিকুর রহমান চৌধুরী জানান, এ প্রকল্পে ব্যবসায়িক ক্ষতি হওয়ায় জমির মালিকদের জমির হারীর টাকা পরিশোধ করতে ও ডিড (চুক্তিপত্র) শর্তাবলি সঠিকভাবে মান্য করা তার পক্ষে সম্ভব হচ্ছে না। চুক্তিপত্র মোতাবেক শর্তগুলো পালনে ব্যর্থতায় তিনি চুক্তিপত্র বাতিল করেন।
শ্যামনগরে চুক্তি বাতিল জমির মালিকের দখলে হ্যাচারি
সাতক্ষীরার শ্যামনগরের নওয়াবেঁকী সংলগ্ন রেডিয়েন্ট শ্রীম্প কালচার হ্যাচারি অ্যান্ড নার্সারির চুক্তি বাতিল হয়েছে। সূত্র জানায়, হ্যাচারির স্বত্বাধিকারী সফিকুর রহমান চৌধুরী নন-জুডিশিয়াল স্ট্যাম্পে লিখিত স্বেচ্ছায় ডিড...



