চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সদস্য ও মিরসরাই উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহীদুল ইসলাম চৌধুরীর পিতা আলহাজ আলমগীর চৌধুরী (৮৫) সোমবার দিবাগত মধ্যরাতে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সোমবার বাদ আসর সাহেরখালী ইউনিয়নের ডোমখালী এলাকার নিজ গ্রামে মরহুমের নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
জানা গেছে, আলমগীর চৌধুরী কয়েক বছর ধরে বিভিন্ন জটিল রোগে ভুগছেন। সর্বশেষ তিনি গত ১ সপ্তাহ আগে অসুস্থ হয়ে পড়লে প্রথমে চট্টগ্রাম ইমপেরিয়াল হাসপাতালে পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ঢাকা এভারকেয়ার হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন। তিনি স্ত্রী, ৩ ছেলে ও ৩ মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন।
এ দিকে মরহুমের জানাজায় উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল আমিন, সাবেক আহ্বায়ক আব্দুল আউয়াল চৌধুরী, সদস্য সচিব সালাহ উদ্দিন চেয়ারম্যান, মিরসরাই উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল হুদা, সাবেক ভাইস চেয়ারম্যান মাইন উদ্দিন মাহমুদ, মরহুমের ছোট ভাই শাহজাহান চৌধুরীসহ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। আলমগীর চৌধুরীর মৃত্যুতে শোক জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীমসহ নেতৃস্থানীয় নেতৃবৃন্দ।