নওগাঁর মহাদেবপুরের প্রাইভেটকারের ধাক্কায় রাবেয়া বেগম (৫৫) নামের এক নারী নিহত হয়েছেন। বুধবার বিকেলে উপজেলার বাগাচাড়া নামকস্থানে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাজশাহী থেকে ছেড়ে আসা বগুড়াগামী একটি প্রাইভেটকার ওই নারীকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিন নিহত হন। তিনি উপজেলার হাতুড় ইউনিয়নের সাবইল গ্রামের মৃত আহমেদ আলীর স্ত্রী বলে জানা গেছে।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আজম উদ্দিন মাহমুদ বলেন, স্থানীয়রা প্রাইভেট কারটি জব্দ করে এবং তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। গাড়িটি বর্তমানে থানা হেফাজতে রয়েছে।