কুমিল্লার দেবিদ্বারে ১৪ বছর বয়সী এক কিশোরীকে থানাসংলগ্ন একটি বাসার কাছ থেকে তুলে নিয়ে রাতভর ধর্ষণ করেছে পাষণ্ড সাগর ভৌমিক। এ ঘটনায় গত মঙ্গলবার রাতে তাকে গ্রেফতার করেছে পুলিশ।
পৌর এলাকার উত্তর পাড়া থানা গেট-সংলগ্ন এক বাড়ির ভাড়াটিয়া ১৪ বছর বয়সী এক মেয়েকে অপহরণ করে একই পাড়ার দাস বাড়ির সুমন চন্দ্র ভৌমিকের ছেলে সাগর ভৌমিক (১৯)। তারপর তাকে রাতভর ধর্ষণ করে। ভোর ৪টার পর মেয়েটি ছাড়া পেয়ে বাসায় ফিরে পরিবারকে সব জানায়। এ ঘটনায় তার মা বুধবার বাদি হয়ে দেবিদ্বার থানায় সাগরকে অভিযুক্ত করে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেছেন।
মামলার এজহারে ছাত্রীর মা জানান, সন্তানদের লেখাপড়ার সুবিধার্থে তিনি দেবিদ্বার পৌর এলাকার থানাসংলগ্ন ওই বাড়িতে ভাড়া থাকেন। সাগর ভৌমিক তার মেয়েকে অপহরণ করে আটকে রেখে সারা রাত জোরপূর্বক ধর্ষণ করে।
এ ব্যাপারে দেবিদ্বার থানার ওসি আরিফুর রহমান জানান, কিশোরীকে ধর্ষণের ঘটনায় ধর্ষক সাগর ভৌমিককে গ্রেফতার করে বৃহস্পতিবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।