গাইবান্ধা জেলা কারাগারে মাদক মামলায় আটক বিল্লাল হোসেন (৫০) নামের এক হাজতির মৃত্যু হয়েছে। নিহত বেলাল গোবিন্দগঞ্জ উপজেলার বাগদা বাজার এলাকার কাটাবাড়ী গ্রামের মহিউদ্দিনের ছেলে।
বুধবার সকাল ১০টার দিকে শাসকষ্ট দেখা দিলে অসুস্থ বেলালকে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করান কারা কর্তৃপক্ষ। সেখানে দুপুর ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
গাইবান্ধা জেলা কারাগারের জেলার আমজাদ হোসেন জানান, বেলাল অসুস্থ্য হলে গাইবান্ধা সদর হাসপাতালে সকাল ১০টার সময় ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১২টায় তার মৃত্যু হয়।
তিনি আরো জানান, নিহত বেলাল মাদক সংক্রান্ত মামলায় গাইবান্ধা জেলা কারাগারে বন্দী ছিল। যার মামলা নং২৫/বি। লাশ গাইবান্ধা জেলা হাসপাতালের মর্গে রয়েছে। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।
গাইবান্ধা জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডা: মাহবুব হোসেন জানান, সকাল ১১টার দিকে এক হাজতি রোগীকে কারা পুলিশ হাসপাতালে নিয়ে আসে। আমরা সেই রোগীকে জরুরি বিভাগে চিকিৎসা শেষে মেডিসিন বিভাগের ওয়াডে ভর্তি করানো হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।



