কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে চাচা জবেদ আলীকে (৬০) পিটিয়ে হত্যা করেছে তার দুুই ভাতিজা। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বিকেলে। ঘটনার পর মঙ্গলবার রাতে নিহতের স্বজনরা কচাকাটা থানায় মামলা দিলে বুধবার এক নারীকে গ্রেফতার করে পুলিশ।
নিহত জবেদ আলী কচাকাটা থানার কেদার ইউনিয়নের বালাবাড়ি গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে। গ্রেফতারকৃত নারী ওই গ্রামের আব্দুল মালেকের স্ত্রী হাসনা বেগম (৩৫)।
এ ব্যাপারে কচাকাটা থানার ওসি জাহেদুল ইসলাম জানান, লাশ ময়নাতদন্তের জন্য সকালে কুড়িগ্রাম মর্গে পাঠানো হয়েছে। এলাকাবাসী জানান, চাচা জবেদ আলীর সাথে তার ভাতিজা একই গ্রামের মৃত বাচ্চু মিয়ার ছেলে শফিকুল ইসলাম ও শহিদুল ইসলামের জমিজমা নিয়ে দীর্ঘ দিন বিরোধ চলছিল।



