গাইবান্ধা জেলা কারাগারে মাদক মামলায় আটক বিল্লাল হোসেন (৫০) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। মরহুম বেলাল গোবিন্দগঞ্জ উপজেলার বাগদা বাজার এলাকার কাটাবাড়ী গ্রামের মহিউদ্দিনের ছেলে। গতকাল সকালে শাসকষ্ট দেখা দিলে অসুস্থ বেলালকে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করে কারা কর্তৃপক্ষ। সেখানে বেলা ১২টার দিকে তিনি মারা যান।
গাইবান্ধা জেলা কারাগারের জেলার আমজাদ হোসেন জানান, বেলাল অসুস্থ হলে গাইবান্ধা সদর হাসপাতালে সকাল ১০টার সময় তাকে ভর্তি করানো হয়। সেখানে মারা যান তিনি।
তিনি আরো জানান, বেলাল মাদক সংক্রান্ত মামলায় গাইবান্ধা জেলা কারাগারে বন্দী ছিলেন। তার লাশ গাইবান্ধা জেলা হাসপাতালের মর্গে রয়েছে। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।
গাইবান্ধা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা: মাহবুব হোসেন জানান, গতকাল বেলা ১১টার দিকে এক হাজতি মুমূর্ষু শ্বাসকাষ্ঠ রোগীকে কারা পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়। আমরা সেই রোগীকে জরুরি বিভাগে চিকিৎসা শেষে মেডিসিন বিভাগের ওয়ার্ডে পাঠাই। পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
গাইবান্ধা কারাগারে হাজতির মৃত্যু
গাইবান্ধা জেলা কারাগারে মাদক মামলায় আটক বিল্লাল হোসেন (৫০) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। মরহুম বেলাল গোবিন্দগঞ্জ উপজেলার বাগদা বাজার এলাকার কাটাবাড়ী গ্রামের মহিউদ্দিনের ছেলে।...



