নওগাঁর মহাদেবপুরে পাওনা টাকার জেরে অটোভ্যান চালক মহসিনকে হত্যার দায়ে অভিযুক্ত বন্ধু সাখাওয়াত হোসেনকে আটক করেছে পুলিশ। বুধবার রাতে মহাদেবপুর উপজেলার কৃষ্ণপুর দক্ষিণপাড়ায় তার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। আটক মহসিন একই গ্রামের আবু তালেবের ছেলে। বৃহস্পতিবার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান মিয়া।
পুলিশ সুপার বলেন, নিহত মহসিন তার বিয়ের সময় বন্ধু সাখাওয়াত হোসেনের কাছ থেকে তিন হাজার টাকা ধার নেন। আসামি সাখাওয়াত হোসেন জিয়া সেই টাকা সুদের ওপর নিয়েছিলেন। পরে মহসিন এক হাজার টাকা পরিশোধ করলে অবশিষ্ট দুই হাজার টাকা দুই মাস পার হয়ে গেলেও ফেরত দেননি। পরের সমিতির লোকজন সাখাওয়াত হোসেন জিয়াকে পাওনা টাকা পরিশোধ করতে চাপ দিতে থাকে। এরই মধ্যে সাখাওয়াত হোসেন জিয়ার ছেলে অসুস্থ হয়ে পড়লে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েন তিনি। গত ১৩ জানুয়ারি দুপুরে জিয়া মহসিনকে মোবাইল ফোনের মাধ্যমে কথা আছে বলে ডেকে নিয়ে তার অটোভ্যানে মহিষবাতান যাওয়ার কথা বলে নিয়ে যায় তাকে। সন্ধ্যায় মহিষবাতান মোড়ে এলে তাকে পাওনা টাকার বিষয়ে কথা বলতে থাকে সাখাওয়াত হোসেন। কথা বলার একপর্যায়ে তাদের মধ্যে বাগি¦তণ্ডা শুরু হয়। এ সময় সাখাওয়াত হোসেন ক্ষিপ্ত হয়ে পাশে পড়ে থাকা ইট সিমেন্ট ঢালাইয়ের একটি টুকরো দিয়ে সজোরে মহসিনের মাথায় আঘাত করলে মহসিন জ্ঞানশূন্য হয়ে পড়ে। পরে তিনি মারা যান।
এ দিকে আটকের পরে তার দেয়া তথ্য মতে সান্তাহার থেকে চার্জারের খণ্ড খণ্ড অংশ উদ্ধার করা হয় এবং আলামত নষ্ট করার অভিযোগে প্রদীপ চন্দ্রকে গ্রেফতার করা হয়।



