কিশোরগঞ্জে আড়াই বছর ধরে নিখোঁজ মানসিক ভারসাম্যহীন এক মাকে খুঁজছে সন্তানরা। পরিবার সূত্র জানায়, মা তাসলিমা খাতুন (৪০) ২০১৯ সালের জুন মাসের মাঝামাঝি সময়ে বাবার বাড়ি থেকে বের হয়ে আর ফিরেননি। মায়ের সন্ধানে দেশবাসীর সহযোগিতা চেয়েছেন তার অবুঝ চার সন্তান।
নিখোঁজ তাসলিমার স্বামী হাসিম উদ্দিন জানান, তার বিশ্বাস তার স্ত্রী এখনো বেঁচে আছেন। হয়তো রাস্তাঘাটে খোলা আকাশের নিচে এই শীতে কষ্ট করছেন। তাসলিমা আক্তারের খোঁজ পাওয়া গেলে তার ফোন নম্বর ০১৭২৪ ২৪৫১৩৭-এ যোগাযোগ করতে তিনি অনুরোধ জানিয়েছেন।