ঠাকুরগাঁও সদরের রুহিয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় হুমায়ুন কবির (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন।
রোববার রাজাগাঁও ইউনিয়নের চান্দের মোড়ে দুর্ঘটনা ঘটে।
নিহত হুমায়ুন কবির রাজাগাঁও ইউনিয়নের আসান নগর গ্রামের আব্দুল হাইয়ের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত হুমায়ুন কবির মোটরসাইকেল দ্রুত গতিতে চলছিলো হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় ছিটকে পড়েন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
রুহিয়া থানার উপ পরিদর্শক সফিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।



