ময়মনসিংহের নান্দাইলে এক কলেজ ছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। রোববার এ ঘটনা ঘটে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার বিকালে লাকি আক্তার (১৮) নামের এক কলেজ ছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। নান্দাইল উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের কুতুবপুর গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত লাকি আক্তার কুতুবপুর গ্রামের আব্দুল মন্নাছের মেয়ে। এ তরুণীর আত্মহত্যার কোনো কারন জানা যায়নি।