নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালে স্বামীর সাথে ঘুরতে গিয়ে গণধর্ষণের শিকার হয়েছেন এক গৃহবধূ। শনিবার রাতে ঘোড়াশাল রেলস্টেশনের পাশে স্বামীর সামনেই গণধর্ষণের শিকার হন তিনি। পরে ৯৯৯-এ কল পেয়ে পুলিশ গিয়ে ওই গৃহবধূকে উদ্ধার করে। এ ঘটনায় রাজিব মিয়া (২৮) ও রিফাত মিয়া (২৪) নামে দুই ধর্ষককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার হওয়া রাজিব মিয়া ঘোড়াশাল পৌর এলাকার টেঙ্গরপাড়া গ্রামের মৃত শাহ আলমের এবং রিফাত মিয়া পৌর এলাকার চামড়াব গ্রামের নজরুল ইসলামের ছেলে।
ঘোড়াশাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল ইসলাম জানান, শনিবার সন্ধ্যা রাতে ঘোড়াশাল রেলস্টেশন এলাকায় স্বামীর সাথে ঘুরতে আসেন ওই গৃহবধূ। এ সময় ঝালমুড়ি খেতে খেতে রেলপথ ধরে একটু ঘোরাঘুরির সময় রাজিব ও রিফাতসহ তিন বখাটে ওই দম্পতিকে আটকিয়ে তাদের পরিচয় জানতে চায়। একপর্যায়ে টানতে টানতে স্টেশনের মধ্যখানে এক নির্জন স্থানে নিয়ে গিয়ে স্বামীকে মারধর করে স্ত্রীকে পালাক্রমে তিনজন মিলে ধর্ষণ করে।
একপর্যায়ে ওই বখাটেদের কাছ থেকে ছুটে এসে নির্যাতিতা গৃহবধূর স্বামী ৯৯৯-এ কল দিলে ঘোড়াশাল ফাঁড়ি পুলিশ দ্রুত অভিযান পরিচালনা করে দুইজনকে গ্রেফতার করে। রেলপথে এ ধর্ষণের ঘটনা হওয়ায় রোববার সকালে ভিকটিম ও গ্রেফতারকৃত দুই ধর্ষককে রেলওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
স্বামীকে মারধর স্ত্রীকে গণধর্ষণ গ্রেফতার ২
নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালে স্বামীর সাথে ঘুরতে গিয়ে গণধর্ষণের শিকার হয়েছেন এক গৃহবধূ। শনিবার রাতে ঘোড়াশাল রেলস্টেশনের পাশে স্বামীর সামনেই গণধর্ষণের শিকার হন তিনি। পরে...



