চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ইউপি নির্বাচনে নলুয়া ইউনিয়নে ভোটগ্রহণ চলাকালে নৌকার প্রার্থী মো: লেয়াকত আলীর সমর্থকদের রামদার কোপে এক স্কুলছাত্র নিহত হয়েছে।
নিহতের নাম মো: তাসিফ (১২)। সে নলুয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড দক্ষিণ মরফলা সুলতান চৌধুরী বাড়ি এলাকার মো: জসিম উদ্দিনের ছেলে। নিহত তাসিফ মরফলা আর এম এন উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র।
সোমবার দুপুর ১২টার দিকে নলুয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড মরফলা বোর্ড অফিস ভোটকেন্দ্র এলাকায় এ ঘটনা ঘটে।
এদিকে উপজেলার বিভিন্ন এলাকার ভোট-কেন্দ্রগুলোতে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা এখনো চলছে বলে খবর পাওয়া যাচ্ছে।



