পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার জানখালী গ্রামের ১০ জেলে বঙ্গোপসাগরে মাছ ধরতে গেলে সম্প্রতি আকস্মিক ঝড়ের কবলে পড়ে তাদের ট্রলার ডুবে যায়। এতে ইসমাইল হোসেন (২৫) নামে এক জেলের লাশ একদিন পর সাগরে ভাসতে দেখে জেলেরা উদ্ধার করে। গত রোববার বিকেলে লাশ বাড়িতে নিয়ে এলে এলাকায় শোকের ছায়া নেমে আসে। এ ঘটনায় নিখোঁজ অপর দুই জেলের সোমবার পর্যন্ত সন্ধান মেলেনি। নিহত ইসমাইল হোসেন উপজেলার জানখালী গ্রামের আব্দুল আজিজ হোসেনের ছেলে।
স্থানীয়রা জানান, প্রায় ১০ দিন আগে স্থানীয় মালিক হারুনের ট্রলারে করে ১০ জেলে মাছ ধরতে সাগরে যান। গত শুক্রবার রাতে আকস্মিক ঝড়ের কবলে কবলে পড়লে ট্রলারটি ডুবে যায়। এ সময় ট্রলারে থাকা অন্যরা সাঁতরে পাড়ে উঠলেও ইসমাইল হোসেন ও অপর দু’জন নিখোঁজ হন। নিখোঁজ অপর দু’জন হলেনÑ উপজেলার ছোট মাছুয়া গ্রামের নূরুল ইসলাম সর্দারের ছেলে আলমগীর হোসেন সর্দার ও একই গ্রামের মৃত হাকিম হোসেনের ছেলে বাচ্চু মিয়া। গত শনিবার রাতে জেলেরা ইসমাইলের লাশ সাগরে ভাসতে দেখে উদ্ধার করা হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিখোঁজ দু’জনের সন্ধান পাওয়া যায়নি।
মঠবাড়িয়ার ট্রলারডুবিতে নিহত জেলের লাশ উদ্ধার : নিখোঁজ ২
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার জানখালী গ্রামের ১০ জেলে বঙ্গোপসাগরে মাছ ধরতে গেলে সম্প্রতি আকস্মিক ঝড়ের কবলে পড়ে তাদের ট্রলার ডুবে যায়। এতে ইসমাইল হোসেন (২৫) নামে...



