নেত্রকোনার পূর্বধলায় স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণসহ আট দফা দাবিতে স্মারকলিপি প্রদান ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১১টায় পূর্বধলা স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষক ঐক্যজোটের আহ্বায়ক রফিকুল ইসলাম খোকনের সভাপতিত্বে সকল শিক্ষকের উপস্থিতিতে উপজেলা পরিষদ গেইটে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য রাখেন সদস্য সচিব আব্দুল হালিম, অর্থ সচিব নজরুল ইসলাম, মোশাররফ হোসেন, মো. নুরুল আমিন, এরশাদ হোসেন শাহজাহান কবির, শাহাদত হোসেন, তোফাজ্জল হোসেন, জাহাঙ্গীর আলম প্রমুখ।
মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়।






