লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা মামলায় মহসিন (৩২) নামে এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার দুপুরে জেলা জজ আদালতের বিচারক ড. মোহাম্মদ রহিবুল ইসলাম এ রায় দেন।
জেলা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট জসিম উদ্দিন রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত ওই ব্যবসায়ীর নাম আনিসুর রহমান আজাদ (৪৫)। তিনি রামগঞ্জ উপজেলার ভাটরা ইউনিয়নের নন্দীয়ারা গ্রামের জব্বর আলী মুন্সিবাড়ির মৃত মৌলভী রফিকুল ইসলামের ছেলে। আসামি মহসিন একই এলাকার আনোয়ার হোসেনের ছেলে।
২০১৯ সালের ৮ জুলাই হত্যা মামলাটি দায়ের করেন তার স্ত্রী সেলিনা আক্তার।