দিনাজপুরের নবাবগঞ্জে পিকনিকের বাসের ধাক্কায় মঞ্জিলা খাতুন (৫২) নামে এক ইউনিয়ন সরকারি স্বাস্থ্য কর্মী নিহত হয়েছে।

নিহত মঞ্জিলা উপজেলার কুশদহ ইউনিয়নের ইসলাম পুর গ্রামের মো: মাসুদ রানার স্ত্রী। তিনি উপজেলার জয়পুর ইউনিয়নের সহকারি স্বাস্থ্যকর্মী হিসেবে কর্মরত ছিলেন।

নবাবগঞ্জ থানার পুলিশ স্থানীয়দের বরাদ দিয়ে জানান, বুধবার দুপুর সাড়ে ১২টায় মঞ্জিলা তার স্বামী মো: মাসুদ রানা মাস্টারের সাথে মোটরসাইকেলে করে ফুলবাড়ী হতে আফতাবগঞ্জ আসার পথে তেপুকুরিয়া প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌঁছলে চলন্ত মোটরসাইকেলের পেছনে দ্রূতগতিতে আসা স্বপ্নপুরীর দিকে যাওয়া একটি পিকনিকের বাস সজোরে ধাক্কা দেয়। এতে স্বামী স্ত্রী উভয়ে গুরুতর আঘাত পায়। গুরুতর অসুস্থ অবস্থায় দু’জনকে রংপুর মেডিক্যালে ভর্তি করালে কর্তব্যরত চিকিৎসক মঞ্জিলাকে মৃত ঘোষণা করেন। স্বামী মাসুদ প্রাথমিক চিকিৎসা নিয়ে বর্তমানে সুস্থ আছেন।