চট্টগ্রামের সাতকানিয়ায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে নলুয়া ও বাজালিয়ায় পৃথক দুই স্থানে নির্র্বাচনী সহিংসতায় নিহতের ঘটনায় দু’টি হত্যা মামলা দায়ের করা হয়েছে। গত বুধবার বিকেলে ও রাতে সাতকানিয়া থানায় এই হত্যা মামলা দু’টি দায়ের করা হয়। গত সোমবার সাতকানিয়া উপজেলার ১৬টি ইউনিয়ন পরিষদ ইউপি নির্বাচনে নলুয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড মরফলা ইউনিয়ন পরিষদ অফিস ভোটকেন্দ্র ও বাজালিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বাজালিয়া ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভোটকেন্দ্রে এই হতাহতের ঘটনা ঘটে।