কক্সবাজারের চকরিয়া উপজেলা সদরে প্রধানমন্ত্রীর বরাদ্দ মডেল মসজিদের বন্ধ থাকা নির্মাণকাজ শুরুর দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় মুসল্লিরা।

শুক্রবার জুমার নামাজ শেষে উপজেলা সদরে মুসল্লিরা এই মানববন্ধন করেন।

এর আগে ইসলামিক ফাউন্ডেশন ও গণপূর্ত বিভাগের আওতার এই প্রকল্পে ভিত্তিপ্রস্তর স্থাপনের আড়াই বছর পার হলেও মূলভবনের কাজ এখনো শুরু হয়নি। মসজিদের জায়গার জটিলতা দেখিয়ে ঠিকাদার কাজ বন্ধ রেখেছেন বলে জানা যায়।

মডেল মসজিদের নির্মাণের কাজ দ্রুত বাস্তবায়নের জন্য মানববন্ধন থেকে দাবি করেন স্থানীয়রা। একইসাথে তারা পুরনো মসজিদের জায়গা সংরক্ষণেরও দাবি জানান।