টাঙ্গাইলের নাগরপুরে লালভানু (৫৮) নামে এক নারীকে পিটিয়ে হত্যা করা হয়েছে। গতকাল শনিবার সকালে অজ্ঞাত ঘাতক নিজ বাড়িতে তাকে পিটিয়ে হত্যা করে ফেলে রেখে পালিয়ে যায়। উপজেলা সদরের দুয়াজানী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত লালবানু ওই গ্রামের বাবুল মিয়ার স্ত্রী। দিনের বেলা নিজ বাড়িতে ওই নারীকে পিটিয়ে হত্যার পর ঘাতকরা কিভাবে পালিয়ে গেলো তা নিয়ে এলাকায় জোর গুঞ্জন চলছে।
নাগরপুর থানার ওসি সরকার আব্দুল্লাহ আল মামুন জানান, নিহতের ছেলে ও ছেলের বৌসহ কয়েক জনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে ।