নওগাঁর মান্দায় ভয়াবহ অগ্নিকাণ্ডে দু’টি তুলার মিল পুড়ে গেছে। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। শুক্রবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, শুক্রবার সারাদিন তুলার মিল বন্ধ ছিল। তাই কিভাবে আগুনের সূত্রপাত হয় সে সম্পর্কে কেউ নিশ্চিত নয়। সম্ভবত বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে রাত পৌনে ১০টার দিকে হঠাৎ করে একটি বিকট আওয়াজ হয় বলে শোনা যায়। পরে তুলার মিলে দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে। খবর পেয়ে মান্দা ফায়ার সার্ভিস স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থল পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
খবর পেয়ে মান্দা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোল্লা এমদাদুল হক, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু বাক্কার সিদ্দিক, কুসুম্বা ইউপি চেয়ারম্যান নওফেল আলী মণ্ডল ও স্থানীয় নেতারা ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা আগুন নিয়ন্ত্রণ করতে ফায়ার সার্ভিস সদস্যদের দিকনির্দেশনা দেয়াসহ আশপাশের লোকজনসহ ক্ষতিগ্রস্থদের আতঙ্কিত না হয়ে ধৈর্র্যধারণের জন্য আহ্বান জানান।
মান্দায় ২ তুলার মিলে আগুন ২০ লাখ টাকার ক্ষতি
নওগাঁর মান্দায় ভয়াবহ অগ্নিকাণ্ডে দু’টি তুলার মিল পুড়ে গেছে। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। শুক্রবার রাত ১০টার দিকে এ...



