বরেন্দ্র অঞ্চল নওগাঁর প্রধান ফসল ধান। নওগাঁ ধান উৎপাদনে বাংলাদেশের অন্যতম জেলা। সদর উপজেলার বিল মুনছুর, ধাওয়াডাজ্ঞা, কাকলা, বিলবাতা এবং নলি বিলে বছরে মাত্র একবারই ধান চাষ হয়ে থাকে। গত সপ্তাহের দু’দিনের বৃষ্টিতে জমে থাকা পানি দক্ষিণে নেমে আসায় তলিয়ে গেছে এ এলাকার কয়েক হাজার বিঘা জমির ধান। সেই সাথে তলিয়ে গেছে কয়েক শত পরিবারের সাড়া বছরের খাদ্যের জোগান।
পানি নিষ্কাশনের জন্য বিলে খাল কাটা হলেও কিছু স্বার্থান্বেষী মহলের দখলে কৃষকদের গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে এ খাল। যে কারণে উত্তর থেকে পানি নেমে আসলেও আর বের হতে পারে না। তাই দ্রুত সংস্কারের প্রয়োজন বলে মনে করছেন এলাকার কৃষকরা। দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা হলে হয়তো আবারো নতুন করে ধান রোপণ করতে পারবে কৃষকরা। তাতে লাভবান হতে না পারলেও কিছুটা ক্ষতি পুষিয়ে নেয়া যাবে।
নওগাঁ সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আনোয়ারুল হক বলেন, টানা বৃষ্টিতে উপজেলার নিচু এলাকার বিশেষ করে হাঁসাইগাড়ি বিল, বারমাসিয়া বিল মুনছুর, নলি, ধাওয়াডাজ্ঞাসহ কয়েক হাজার বিঘা জমির ধান তলিয়ে গেছে। এর মধ্যে কিছু জমির ধান বিলের পানি একটু কমলে হওয়ার সম্ভাবনা আছে এবং কৃষকদের নতুন করে আবার ধান রোপণের পরামর্শ দিয়েছি, যেহেতু সময় এখনো আছে। আমরা ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর পাঠাবো।
নওগাঁয় তলিয়ে গেছে কয়েক হাজার বিঘা জমির ধান
বরেন্দ্র অঞ্চল নওগাঁর প্রধান ফসল ধান। নওগাঁ ধান উৎপাদনে বাংলাদেশের অন্যতম জেলা। সদর উপজেলার বিল মুনছুর, ধাওয়াডাজ্ঞা, কাকলা, বিলবাতা এবং নলি বিলে বছরে মাত্র একবারই...



