নরসিংদীর ঘোড়াশালে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক কিশোর ও মিথিলা নামে এক মাদরাসাছাত্রী নিহত হয়েছে। ঘোড়াশাল রেলওয়ে স্টেশনের ইনচার্জ নুরুল হুদা এ তথ্য নিশ্চিত করেন। শনিবার সকালে ঘোড়াশাল স্টেশনের পাশে ট্রেনে কাটা পড়া এক অজ্ঞাত কিশোরের লাশ উদ্ধার করে জিআরপি পুলিশ। এরপর বেলা সাড়ে ১১টায় খিলপাড়া দাখিল মাদরাসার নবম শ্রেণীর মিথিলা করোনার ভ্যাক্সিন নিয়ে রেললাইন দিয়ে হাঁটার সময় ঢাকাগামী উপকূল ট্রেনের ধাক্কায় নিহত হয়। মিথিলা পলাশের ডাংগার কান্দাপাড়া গ্রামের ইসমাইলের মেয়ে।