পিরোজপুর মঠবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় কামরুল ইসলাম (২২) নামক এক ট্রলিচালকের মৃত্যু হয়েছে। এ সময় অপর একজন আহত হয়েছেন।
নিহত কামরুল উপজেলার সদর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের নূরুল হকের ছেলে।
এলাকাবাসী সূত্রে জানা যায় বুধবার দুপুরে ট্রলিটি নিয়ে মঠবাড়িয়ার বেতমোর হইতে চরদুয়ানী যাওয়ার পথে সাপলেজা বাজার সংলগ্ন ব্রিজের ডালে গাড়ির নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়ে যায় । এতে ট্রলিচালক কামরুল ও গাড়িতে থাকা তার সহযোগী একই এলাকার ইব্রাহীম (২১) গুরুত্বর আহত হয় । এলাকাবাসীরা উদ্বার করে উপজেলা হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক কামরুলকে মৃত ঘোষণা করেন।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহা. নুরুল ইসলাম বাদল জানান, সড়ক দুর্ঘটনায় ট্রলিচালক কামরুলের স্বজনদের কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে লাশ তার স্বজনদের কাছে হস্তাস্তর করা হয়েছে।



