নড়াইলের লোহাগড়া উপজেলার ১২টি ইউনিয়নে বিএনপির পকেট কমিটি ঘোষণার অভিযোগে মানববন্ধন করেছেন ইতনা ইউনিয়ন বিএনপির পদবঞ্চিত নেতাকর্মীরা। গত মঙ্গলবার দুপুরে ইতনা চৌরাস্তায় এ মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য রাখেন জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক সালেহা বেগম, লোহাগড়া পৌর মহিলা দলের সভাপতি কাউন্সিলর খালেদা বেগম, লোহাগড়া পৌর বিএনপির নেতা শামসুল হক আজাদ, ইতনা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রইচ উদ্দিন পলু, বিএনপি নেতা শেখ আইয়ুব আলী, শেখ শহিদুল ইসলাম, মোল্যা তানভীর রহমান, তরিকুল ইসলাম, বাবুল শিকদার, লোহাগড়া উপজেলা যুবদলের সদস্য সচিব আহাদুজ্জামান বাটু, যুগ্ম আহ্বায়ক নাজমুল হুদা, পৌর বিএনপি নেতা ইব্রাহিম, জয়পুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সেলিম রেজা লিটু, লোহাগড়া উপজেলা কৃষকদলের সভাপতি মোল্যা মতিয়ার রহমান, জেলা ছাত্রদলের যুগ্মসাধারণ সম্পাদক প্রকৌশলী তায়জুল হাসান প্রমুখ।
এ ব্যাপারে নড়াইল জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম বলেন, ইউনিয়ন কমিটি করার দায়িত্ব উপজেলা বিএনপির। তারা কোনো অনিয়ম করলে জেলাকে লিখিতভাবে জানাতে হবে।