কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় দ্রুতগতির গাড়ির ধাক্কায় এক যুবকের পা বিচ্ছিন্ন হয়ে গেছে। বৃহস্পতিবার ভোররাত ৩টার দিকে উপজেলার ইসলামপুর ইউনিয়নের নতুন অফিস বাস ষ্টেশনে এ ঘটনা ঘটে।

গুরুতর আহত মামুনুর রশীদ একই ইউনিয়নের ৪নং ওয়ার্ডের আবদুর রশিদের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মামুন কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে ঘুরাঘুরি করছিলেন। এ সময় একটি গাড়ি তাকে সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে তার একটি পা বিচ্ছিন্ন হয়ে রাস্তার পাশে পড়ে থাকে। এছাড়াও শরীরের বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত হন মামুন। এরপর স্থানীয়রা তাকে উদ্ধার করে মালুমঘাট মেমোরিয়াল খ্রিষ্টান হাসপাতালে নিয়ে যান।

নতুন অফিস বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ওসমান আলী মোরশেদ বলেন, সেখানে তার শারিরীক অবস্থার অবনতি হলে আশঙ্কাজনক অবস্হায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করেন চিকিৎসকরা।