প্রেমিকার উদ্দেশ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় এক কিশোর আত্মহত্যা করেছেন। মৃত কিশোরের নাম রনি বাবু (১৭)।

শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার পুটিমারা ইউনিয়নের বজরুকহরিনা গ্রামে ওই কিশোরের নিজ ঘর হতে তার লাশ উদ্ধার করা হয়।

মৃত কিশোর ওই গ্রামের ফরিদুল ইসলামের ছেলে।

জানা গেছে, বয়স কম হওয়ায় ওই প্রেমিক-প্রেমিকার বিয়েতে সম্মতি দিচ্ছিল না তাদের পরিবার। এতে হতাশাগ্রস্ত হয়ে পড়েন রনি। এ কারণে অভিমান করে বৃহস্পতিবার রাতে ফেসবুকে লিখেন ‘আমার প্রিয় বন্ধুরা সবাইকে বিদায়। ওরে আর হবে না দেখারে, বন্ধু আর হবে না দেখা।’ এমন স্ট্যাটাস লিখে তার ঘরে থাকা ফ্যানের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি।

পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলেও কেউ কোনো আপত্তি করেনি। এ কারণে রনির পরিবারকে  লাশ দাফনের অনুমতি দেয়া হয়।