আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বের কারণে বাংলাদেশের সর্বস্তরের মানুষ আরাম আয়েশে দিন যাপন করছে। ১৫ বছর আগেও এ দেশের মানুষ একবেলা পেট ভরে ভাত খেতে পারত না, আর আজ দেশের কোনো মানুষ একবেলাও না খেয়ে থাকে না। মানুষের আর্থসামাজিক উন্নয়ন ঘটেছে। শুক্রবার নওগাঁ জেলা স্কুল মাঠে সদর উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক কাউন্সিলে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
মেয়র লিটন আরো বলেন, বিএনপি নির্বাচন কমিশন নিয়ে আবারো প্রশ্ন তুলেছে। আইনের ভিত্তিতেই নির্বাচন কমিশন গঠনের প্রক্রিয়া শুরু করা হয়েছে। সার্চ কমিটির কাছে অন্যান্য রাজনৈতিক দল নাম জমা দিলেও বিএনপি নাম জমা দেয়নি। কিন্তু ডা: জাফরুল্লাহ সার্চ কমিটির কাছে নাম জমা দিয়েছেন। তাহলে প্রশ্ন হলো ডা: জাফরুল্লাহ কি আপনাদের সাথে আলাপ আলোচনা না করেই নাম জমা দিয়েছেন? তিনি বলেন, আইনের ভিত্তিতে গঠিত নির্বাচন কমিশনের আওতায় আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
নওগাঁ সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুবুল হক কমলের সভাপতিত্বে কাউন্সিলে প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। অন্যান্যের মধ্যে কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক সম্পাদক ডা: রোকেয়া সুলতানা, জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মালেক, সংসদ সদস্য শহিদুজ্জামান সরকার বক্তব্য রাখেন।
শেখ হাসিনার নেতৃত্বে মানুষ আরাম আয়েশে আছে : মেয়র লিটন
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বের কারণে বাংলাদেশের সর্বস্তরের মানুষ আরাম...



