সুগন্ধা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলকালে পাঁচ ড্রেজার ও বাল্কহেড মালিককে আড়াই লাখ টাকা জরিমানা করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। ভবিষ্যতে অবৈধভাবে বালু উত্তোলন করবেন না বলে মুচলেকা দেয়ায় তাদেরকে ছেড়ে দেয়া হয়। জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট বশির গাজী শুক্রবার রাতে ঝালকাঠি জেলার চরভাটারাকান্দা এলাকায় সুগন্ধা নদীতে এ অভিযান পরিচালনা করেন।
স্থানীয়রা জানান, নদীভাঙনে চরভাটারাকান্দা এলাকা বিলীন হয়ে যাচ্ছে। অথচ ওই এলাকা থেকে একটি চক্র অবৈধভাবে বালু উত্তোলন করে। স্থানীয়দের অভিযোগের পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসনের পক্ষ থেকে সেখানে অভিযান চালানো হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০-এর ১৫ (১) ধারামতে দুই লাখ ৫৫ হাজার ৮৬০ টাকা জরিমানা করা হয়। ভবিষ্যতে অবৈধভাবে বালু উত্তোলন করবেন না বলে মুচলেকা দেয়ায় তাদেরকে ছেড়ে দেয়া হয়। নদী রক্ষায় এ অভিযান অব্যাহত থাকবে।