সাতক্ষীরার তালা উপজেলায় আছিয়া খাতুন (৩৩) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার সকালে আছিয়ার নিজ বাড়ির পাশের আমবাগান থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত আছিয়া খাতুন উপজেলার ইসলামকাটি ইউনিয়নের উথালি গ্রামের সুরমান সরদারের মেয়ে।
তালা থানার ইন্সপেক্টর (তদন্ত) আবুল কালাম আজাদ জানান, সকালে স্থানীয়দের দেয়া খবরের ভিত্তিতে ঝুলন্ত অবস্থায় আছিয়া খাতুনের লাশ উদ্ধার করা হয়েছে। সুরতহাল রিপোর্ট সম্পন্ন হওয়ার পর ময়নাতদন্তের জন্য লাশটি সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
ইসলামকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম ফারুক জানান, আছিয়ার কিশোরী বয়সে বিয়ে হয়। এর কিছুদিন পরই তিনি স্বামী থেকে আলাদা হয়ে যান। শনিবার সকালে স্থানীয়দের দেয়া সংবাদে পুলিশ বাড়ির পাশের আম বাগান থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে।



