ওয়ার্ল্ড ইউনিভার্সিটির শেষ বর্ষের ছাত্র নাহিদ হাসানকে (২৪) হত্যার বিচার দাবিতে মাগুরায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। নাহিদ হাসান শালিখা উপজেলার আড়পাড়া সদরের ওষুধ ব্যবসায় নজরুল ইসলামের ছেলে।
রোববার বেলা ১১টায় আড়পাড়া আইডিয়াল স্কুলের প্রাক্তন ছাত্রদের ব্যানারে বিদ্যালয়ের সামনের সড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন আইডিয়াল স্কুলের শিক্ষক মাসুদুর রহমান, মুন্সী আবু হানিফ, বীর মুক্তিযোদ্ধা মুন্সী আবদুল মান্নান। ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে সড়কের দুই পাশে ছাত্রশিক্ষকসহ বিভিন্ন শ্রেণি পেশার সহস্রাধিক মানুষ অংশ নেয়।
নাহিদ হাসানের বাবা নজরুল ইসলাম বলেন, বাবার কাঁধে সন্তানের লাশ বহন করে কবরস্থ করা যে কতটা কঠিন তা ভুক্তভোগী ছাড়া কেউ বুঝবে না।